1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত এইচএসসি : ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৯৪ শতাংশই জিপিএ ৫ গ্রাম পুলিশ মহাসমাবেশের ভেন্যু পরিবর্তন, থাকবেন প্রধানমন্ত্রী লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন: বিরোধী দলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিভাগীয় শহরগুলোতে সাইবার ট্রাইব্যুনাল গঠনের কাজ শেষ পর্যায়ে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৫২ Time View

তথ্য-প্রযুক্তি আইনের মামলা দ্রুত নিষ্পত্তিতে দেশের ৭টি বিভাগীয় শহর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। বর্তমানে ট্রাইব্যুনাল গঠনের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এতথ্য জানানো হয়। কমিটির সভাপতি আবদুল মতিন খসরু’র সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, কমিটির সদস্য মো. শামসুল হক টুকু, মো. শহীদুজ্জামান সরকার, ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী ও গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুল মতিন খসরু জানান, সাতটি সাইবার ট্রাইব্যুনাল দ্রুতই চালু করা সম্ভব হবে।

তিনি আরো জানান, বৈঠকে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ডিজিটাইজেশন করার বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের বিচার বিভাগ ডিজিটাইজেশন করার লক্ষ্যে ই-জুডিসিয়ারি শীর্ষক উন্নয়ন প্রকল্প গ্রহণের কাজ চলমান আছে। সরকারি আইনি সেবা সম্পর্কে প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ফেসবুকে অফিসিয়াল পেজ খোলা হয়েছে। এর মাধ্যমে সুবিধাভোগীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এছাড়া বিডি লিগ্যাল এইড- অ্যাপস্ তৈরি করা হয়েছে। যা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ