1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

মোদি বাংলাদেশের সার্বিক অগ্রগতির প্রশংসা করেছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪২ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের প্রশংসা ব্যক্ত করেছেন।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ সোমবার সকালে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করতে গেলে তিনি এ প্রশংসা ব্যক্ত করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

নরেন্দ্র মোদি ৩০ মিনিটের বৈঠকে শেখ হাসিনার প্রতি তাঁর শুভেচ্ছা জানান এবং আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদানের জন্য তাঁকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানানোর জন্য তাঁর প্রশংসা ব্যক্ত করেন।

মোদি দূতকে বলেছেন, আমি অনুষ্ঠানে অংশগ্রহণের অপেক্ষায় রয়েছি।

ভারতের প্রধানমন্ত্রী বিদায়ী হাইকমিশনারের পাঁচ বছরের মেয়াদকে সোনালী অধ্যায় হিসেবে উল্লেখ করে ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানান।

হাইকমিশনার এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে ঐতিহ্যবাহী একটি নকশী কাঁথা উপহার দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ