1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

বিজয় দিবসে শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪০ Time View

বাংলাদেশের বিজয় দিবসে এ দেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নেবলেট ও তার স্বামী ড. পিটার শ্যানন।

আজ সোমবার বিজয় দিবস উপলক্ষে এক বার্তায় তারা এই শুভেচ্ছা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রকাশিত শুভেচ্ছা বার্তায় ইংরেজিতে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। দীর্ঘদিনের বন্ধুত্ব ও আতিথেয়তার জন্য ধন্যবাদ।’ এরপর বাংলায় লেখা হয়েছে, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!’

সেই সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নেবলেট ও তার স্বামী ড. পিটার শ্যাননের বাংলাদেশি পোশাকে ঢাকার ঐতিহ্যবাহী একটি রিকশার সঙ্গে দাঁড়ানো ছবি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ