1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিএনপি-জামায়াত চক্রকে নির্মূল করতে হবে : ইনু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪১ Time View

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাজনৈতিক অঙ্গনে শান্তি রক্ষায় বিএনপি-জামায়াত চক্রকে একেবারে নির্মূল করার পদক্ষেপ নিতে হবে। তাহলেই কেবল দেশে আর রাজাকার সমর্থিত সরকার হবে না, বাংলাদেশ এই নিশ্চয়তা পাবে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী, জামাতের দোসর বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে এর সুফল ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে হলে বৈষম্য কমাতে হবে।

তিনি বলেন, ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে। মাঝখানে ৭৫ সালে একটা রাজনৈতিক বিপর্যয় ঘটেছে। সামরিক শাসক এবং সাম্প্রদায়িক শক্তি, রাজাকার এবং যুদ্ধাপরাধীরা দেশটাকে দখল করে নিয়েছিল। এখন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়িয়েছি। বাংলাদেশ আবার বাংলাদেশের পথে চলছে।

সুবর্ণজয়ন্তী উদযাপনের আগে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্পূর্ণ শান্তি প্রতিষ্ঠা করার জন্য রাজাকার সমর্থিত কোনো সরকার আর আসবে না, তার নিশ্চয়তা অর্জন করাটাই বর্তমানে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ