1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ইরানে শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে : ইসরায়েল

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৬৮ Time View

রেড লাইন অতিক্রম করলে ইরানের ওপর শত শত ‘টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র’ হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, তেহরান রেড লাইন অতিক্রম করলে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাহায্যে ইরানে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হবে।

ইতালির সংবাদপত্র কুরিয়ার ডেলা সেরাকে গতকাল শনিবার দেয়া এক সাক্ষাতকারে তিনি এই হুমকি দেন।

ইসরায়েল কাৎজ বলেন, ইরানের ওপর বোমা বর্ষণের বিষয়টিও তার দেশের বিবেচনায় রয়েছে। রেড লাইন অতিক্রম করলে তেহরানকে সৌদি, আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের ঐক্যবদ্ধ ফ্রন্টকে মোকাবিলা করতে হবে।

রেড লাইনের ব্যাখ্যায় ইসরায়েল কাৎজ বলেন, ‘আমরা ইরানকে পারমাণবিক অস্ত্রের মজুদ গড়ে তোলার সুযোগ দেব না। ইরান যদি তা করে তাহলে তাদের বিরুদ্ধে সর্বশেষ উপায় হিসেবে আমরা সামরিক ব্যবস্থাই বেছে নেব।’ তবে এমন হুমকির জবাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান।

এদিকে ইরান দাবি করছে তাদের পরমাণু কর্মসূচি একবারেই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং তাতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) সার্বক্ষণিক নজরদারি করছে। তেহরানের দাবি ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করেছে কিন্তু ইসরাইল করেনি। মধ্যপ্রাচ্যে ইসরায়েলই একমাত্র পারমাণবিক অস্ত্রধারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ