1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ ভারতের চেয়ে বাংলাদেশের পাটের মান বেশি উন্নত: ভারতীয় কৃষিমন্ত্রী এফবিসিসিআই’র সভাপতি পদে প্রার্থী হচ্ছেন শওকত আজিজ রাসেল সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-দার্জিলিং-সিকিম বাস চালু হচ্ছে

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৫৬ Time View

ঢাকা থেকে ভারতের দার্জিলিং ও সিকিম- দুই বড় পর্যটন গন্তব্যে বাস চালু হতে যাচ্ছে। আগামী ১২ ডিসেম্বর থেকে এই বাস চালু হতে যাচ্ছে বলে জানা গেছে। ফলে এখন ঢাকা থেকে পর্যটকরা সরাসরি বাসে করে সিকিম যেতে পারবেন। যদিও ১২ ডিসেম্বরের যাত্রাটি হবে ট্রায়াল রান। তবে এই যাত্রার ওপর নির্ভর করেই এ রুটে নিয়মিত হবে বাস চলাচল।

রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান এহছানে এলাহী বলেন, এই প্রথমবারের মতো ঢাকা-দার্জিলিং-সিকিম বাস সার্ভিস চালু হচ্ছে।

তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর ঢাকার মতিঝিল থেকে দু’টি বাস সিকিম ও দার্জিলিংয়ের পথে রওনা দেবে। পাঁচ দিনের সফর শেষে ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসবে বাস দুটি।

ঢাকা থেকে বাংলাবান্ধার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার, ঢাকা থেকে শিলিগুড়ির দূরত্ব ৫২০ কিলোমিটার। সেখান থেকে সিকিমের গ্যাংটকের দূরত্ব আরও ১২০ কিলোমিটার। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের দূরত্বও প্রায় একই। এই দূরত্বে ঢাকা থেকে ট্রায়াল রানে যাওয়া বাসগুলোতে বাংলাদেশ ও ভারত- দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কারিগরি টিম থাকবে।

২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশি পর্যটকরা সিকিমে যেতে পারতেন না। এ বছর থেকে ফের সিকিম উন্মুক্ত হয়েছে এ দেশীয় পর্যটকদের জন্য। আর সেই সিকিমেই এবার সরাসরি ঢাকা থেকে বাস চালু করতে উদ্যোগ নিয়েছে বিআরটিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ