1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

সম্মাননা পেলেন অর্থনীতিবিদ আকবর আলি খান

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৫২ Time View

অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খানকে সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননা স্মারক ও সম্মানী তুলে দেয়া হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক সৈয়দ আবুল মকসুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম।

সম্মাননার জবাবে ড. আকবর আলি খান বলেন, আপনারা আমাকে যে সংবর্ধনা দিয়েছেন তাতে আমি আবেগাপ্লুত। এর দ্বারাই প্রমাণ করে, আপনারা আমাকে কতটা ভালোবাসেন। আসলে আমাকে যখন কেউ গালি দেয় তখন আমার বেঁচে থাকার ইচ্ছা করে। কারণ এর জবাব আমাকে দিতে হবে, এটার মোকাবিলা করতে হবে। আবার যখন সবাই প্রশংসা করেন তখন মনে হয়, আমার দিন বোধহয় ফুরিয়ে এসেছে; আমার বোধহয় আর কিছু করার নেই।

সৈয়দ আবুল মকসুদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া একটি সাংস্কৃতিক জেলা। বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বললে ব্রাহ্মণবাড়িয়াকেই বলে মানুষ। সারা পৃথিবীর মানুষ ব্রাহ্মণবাড়িয়াকে আলাদাভাবে চেনে। কারণ সেখান থেকে এমন কৃতী সন্তান বেরিয়েছেন, যারা শুধু দেশের ভেতরেই খ্যাতি অর্জন করেননি, সারা পৃথিবীতে বাংলাদেশকে এবং ভারতবর্ষকে উজ্জ্বল করেছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল নূর। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত সাধারণ সম্পাদক মঈনউদ্দীন মঈন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ