1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

চাঁদা না দেওয়ায় শ্রমিক লীগ নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬ Time View

রাজধানীর মীর হাজীরবাগ এলাকায় শ্রমীক লীগ নেতা লিটন আহমেদকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে ওই এলাকার যুক্তিবাদী গলিতে এ ঘটনা ঘটে। তিনি ৫১ নম্বর ওয়ার্ড শ্রমীক লীগের সাধারণ সম্পাদক।

জানতে চাইলে গতকাল রাতে শ্যামপুর থানার ওসি মফিজুর রহমান এ বিষয়ে কালের কণ্ঠকে বলেন, চাঁদা না দেওয়ায় স্থানীয় সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনায় কে বা কারা জড়িত তা জানতে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।

এদিকে গুরুতর আহত লিটন আহমেদকে উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। খবর শুনে ঢামেক হাসপাতালে ছুটে যান ৫১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি ইমরান শেখসহ তার স্বজন ও প্রতিবেশীরা।

হাসপাতালে পরিবারের লোকজন সাংবাদিকদের জানান, রাজনীতির পাশাপাশি লোহার ব্যবসা রয়েছে লিটনের। গত ১৫ দিন আগে স্থানীয় সন্ত্রাসী শান্ত, শওকত, মনিরসহ বেশ কয়েকজন লিটনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তবে লিটন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়। রাতে নিজ ওয়ার্ডে সংগঠনিক কাজ শেষ করে ওয়ারী এলাকায় যাওয়ার সময় ওই সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ