1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫ Time View

রাজধানীর কালাচাঁদপুর তানভীর মৃধা (১৯) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ওই এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তানভীর ভোলার তজমুদ্দিন উপজেলার চাসনা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি মেসে থাকতেন তিনি।

তানভীরের চাচাতো ভাই মানসুর আহমেদ জানান, তার বাবা নুর মোহাম্মদ উত্তরায় থাকেন। গত দুই মাস আগে চাকরির জন্য ঢাকায় আসেন তানভীর। ঢাকায় কালাচাঁদপুরের একটি মেসে ওঠেন। এক ভাই দুই বোনের মধ্যে তানভীর সবার বড়। দীর্ঘদিন বেকার ছিলেন তিনি। এ বিষয় নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্য হয়। এর জের ধরে বৃহস্পতিবার গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেন।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বলেন, খবর পেয়ে গতকাল সন্ধ্যায় তানভীরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ