1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

আমরা যাত্রীদের পরিপূর্ণ সেবা দিতে পারছি না : রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫ Time View

রেল সেবা সপ্তাহে রেলওয়ের নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আমরা যাত্রীদের পরিপূর্ণ সেবা দিতে পারছি না।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রেলওয়ে সেবা সপ্তাহ উপলক্ষে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলমন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, এটা সত্য, আমরা যাত্রীদের পরিপূর্ণ সেবা দিতে পারছি না। শিডিউল বিপর্যয় ও টিকিট কালোবাজারি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। ট্রেন দুর্ঘটনারও সম্মুখীন হচ্ছে। এসব কারণে পরিপূর্ণ সেবা কিছুটা ব্যাহত হচ্ছে।

রেলমন্ত্রী বলেন, দেশের মানুষের চাহিদা অনুযায়ী রেলের সেবা যেন উত্তরোত্তর বাড়াতে পারি, সেজন্য রেলসেবা সপ্তাহ ঘোষণা করা হয়েছে। এই সেবা সপ্তাহের অন্যতম উদ্দেশ্য যাত্রীদের সচেতন করা।

রেল বিভাগের দুর্বলতার কথা স্বীকার করে নূরুল ইসলাম সুজন বলেন, বিভিন্ন দেশের রেলসেবার মানকে যখন আমাদের দেশের রেলসেবার মানের সঙ্গে তুলনা করি, তখন বুঝতে পারি আমরা কতটা দুর্বল অবস্থায় আছি।

সিঙ্গেল রেল লাইনের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, অধিকাংশ রুটেই সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল করছে। শুধু চট্রগ্রাম রুটের অধিকাংশই ডাবল লাইন হয়ে গেছে। ডাবল লাইনের আওতায় আসলে শিডিউল বিপর্যয়সহ সব ধরনের সমস্যা ঠিক হয়ে যাবে।

মার্চ মাসে বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজের উদ্বোধন হতে পারে জানিয়েছেন তিনি।

লোকোমোটিভের (ইঞ্জিন) সংকট প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, ট্রেনের লোকোমোটিভের অর্ডার দিলে সেটা ডেলিভারি দিতে তিন থেকে চার বছর সময় লাগে। তিনি বলেন, কোরিয়া থেকে ২০২০ সালের জুলাই মাস নাগাদ ১০টি লোকোমোটিভ আসবে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আসবে ৪০টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ