1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫৭ Time View

স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন (কপ-২৫) বিষয়ক ২৫তম বার্ষিক সম্মেলনে ‘রাষ্ট্র ও সরকার-প্রধানদের’ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় মাদ্রিদের টরিজন বিমানবন্দর ত্যাগ করে। এ সময় রাষ্ট্রদূত এবং ওয়াল্ড ট্যুরিজম অর্গানাইজেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

কপ-২৫ নামে পরিচিত এ সম্মেলন স্পেনের সার্বিক সহায়তায় চিলির সভাপতিত্বে ২ ডিসেম্বর মাদ্রিদে শুরু হয়। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এর আগে তিন দিনের সরকারি সফরে রবিবার বিকেলে প্রধানমন্ত্রী মাদ্রিদ পৌঁছেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রী স্পেনের বৃহত্তম এক্সিবিশন কমপ্লেক্স, ইউরোপের গুরুত্বপূর্ণ ভেনু ফারিয়া দা মাদ্রিদ (আইএফইএমএ)-এ কপ ২৫ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পরে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। পরে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী ‘ন্যাশনাল প্লানস টু ইনক্রিস অ্যাম্বিশন বাই ২০২০’-শীর্ষক একটি সাধারণ গোলটেবিল বৈঠক ও ফটোসেশনে যোগ দেন।

প্রধানমন্ত্রী কপ-২৫ সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্র ও সরকার-প্রধানদের সম্মানে স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের দেওয়া ভোজসভায় অংশ নেন।

পরে প্রধানমন্ত্রী সরকার ও সিভিল সোসাইটির মধ্যে ‘এনহেন্সিং অ্যাকশন টুগেদার’ শীর্ষক একটি সংলাপে যোগ দেন।

স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সঙ্গে ফারিয়া দা মাদ্রিদ (আইএফইএমএ)-এ প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার সন্ধ্যায় রাজপ্রাসাদে স্পেনের রাজা ও রানি আয়োজিত সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ