1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

‘আমরা জঙ্গিবাদ রুখে দিতে সক্ষম হয়েছি’

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪০ Time View

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা জঙ্গিবাদ রুখে দিতে সক্ষম হয়েছি। যার কারণে পুলিশের জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছি।’

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও থানা কম্পাউন্ডে বাংলাদেশ পুলিশ ডরমিটরি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ১০ তলা বিশিষ্ট বাংলাদেশ পুলিশ ডরমিটরি ভবন উদ্বোধন করেন।

আইজিপি বলেন, ‘মামলার সাক্ষ্য দেওয়াসহ অন্যান্য দাপ্তরিক কাজে প্রতিদিন ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর পর্যায়ের অনেক পুলিশ কর্মকর্তাকে ঢাকায় আসতে হয়। ঢাকায় তাদের থাকার জন্য কোনো আবাসনের সুবিধা ছিল না। এ ডরমিটরি নির্মাণের মাধ্যমে তাদের আবাসিক সংকট অনেকাংশে নিরসন হবে।’

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, এসবি’র অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজি (অর্থ) শাহাব উদ্দীন কোরেশী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ