1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

নতুন সড়ক আইনে মামলা শুরু করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৫১ Time View

নতুন ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ গত ১ নভেম্বর থেকে কার্যকর হলেও এতে এতদিন মামলা করা হয়নি। তবে গতকাল দুপুরের পর থেকে উল্টোপথে চলাচলকারী কয়েকটি মোটরসাইকেলকে মামলা করতে দেখা যায়। এজন্য ডকুমেন্ট হিসেবে পুলিশ ভিডিও ধারণ করে রাখে। এতে জরিমানা করা হয় পাঁচ হাজার টাকা করে।

গতকাল শনিবার দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় নতুন আইনে মামলা দেওয়া শুরু করেছে ট্রাফিক পুলিশ।

গত বছর আইনটি প্রণয়ন করা হলেও পরিবহন মালিক-শ্রমিকদের বাধার কারণে তা বাস্তবায়ন করতে এক বছরেরও বেশি সময় লেগে যায়।

ট্রাফিক পুলিশ সূত্র জানায়, প্রথমদিনের মতো- যারা উল্টো পথে চলাচল করেছে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স নেই এমন মোটরসাইকেল, প্রাইভেটকার ও পিকআপের ওপর নতুন সড়ক আইনে মামলা দেওয়া হয়েছে।

রাজধানীর বিজয় সরণি চত্বরে উল্টো পথে চালানোর সময় আমিনুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালককে আটক করে নতুন আইনে পাঁচ হাজার টাকার মামলা দেওয়া হয়। আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, নতুন আইন সম্পর্কে আমি জানি। সন্ধ্যার পর বিজয় সরণি রোডে গাড়ির চাপ ছিলো অনেক। আমার একটু তাড়া থাকার কারণে উল্টো পথ দিয়ে বিজয় সরণি মোড় পর্যন্ত উল্টো পথে আসি।

আইন ভঙ্গ করলে পরিস্থিতি অনুযায়ী ধারাবাহিকভাবে মামলার সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ