1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

চলছে নৌযান ধর্মঘট

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৫৩ Time View

মজুরি -ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ নৌযান ফেডারেশনের ডাকে শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে নৌযান ধর্মঘট শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থানে নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। চট্টগ্রামে লাইটার জাহাজে পণ্য ওঠানামা বন্ধ হয়ে গেছে।

এর আগে গত ২৭ নভেম্বর আরো চারটি সংগঠন নৌযান ধর্মঘট এর ডাক দিলেও ওই দিন বিকেলেই আবার প্রত্যাহার করা হয়। তবে ওই দিনে ধর্মঘটে নৌযান শ্রমিক ফেডারেশনের অংশগ্রহণ ছিল না। অন্যদিকে আজ শুরু হবে ধর্মঘটের নৌযান শ্রমিক ফেডারেশন ছাড়া অন্য সংগঠনগুলোর অংশগ্রহণ নেই। বরং শ্রমিক লীগসহ অন্যান্য সংগঠনগুলো এবারের ধর্মঘটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

নৌযান শ্রমিকদের একটি অংশ বলছে ইতিমধ্যেই সরকার নৌযান মালিকদের সঙ্গে বৈঠকে তাদের দাবি-দাওয়া বিষয়ে ফলপ্রসূ সমাধান হয়েছে । সরকার ও মালিকপক্ষ তিন মাসের সময় নিয়েছে সব দাবি পূরণের প্রক্রিয়া হিসেবে । তাই এখনই আর কোন ধর্মঘটের প্রয়োজন নেই।

ঢাকা নৌ বন্দরের ট্রাফিক কন্ট্রোল কর্মকর্তা আলমগীর হোসেন কালের কণ্ঠকে বলেন, শ্রমিকদের একটি অংশ ধর্মঘটের কথা বন্দর এলাকায় ছড়িয়ে দিলেও বেশির ভাগ শ্রমিকরাই এই ধর্মঘটের পক্ষে নেই বলে জানানো হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেকোনো ধরনের পরিস্থিতি সামাল দিতে বন্দর কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়ে রেখেছে।

ওই কর্মকর্তা জানান আজ নির্ধারিত সময়ে সবগুলো লঞ্চ ঢাকা নৌবন্দর ছেড়ে গেছে। আগামীকাল সকাল থেকে নির্ধারিত শিডিউলের লঞ্চগুলো ঘাটে আছে সকালে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ