1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৪১ Time View

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জননন্দিত রাজনীতিবিদ মরহুম মোহাম্মদ হানিফের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন এবং নগর ভবন প্রাঙ্গণে মরহুম মোহাম্মদ হানিফের স্মরণসভা অনুষ্ঠিত হয়।

নগর ভবনে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা মরহুম মেয়র মোহাম্মদ হানিফের জীবন কর্মকাণ্ড এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা করেন। তারা মেয়র মোহাম্মদ হানিফকে জনতার মেয়র হিসেবে উল্লেখ করে তার কর্মকাণ্ডের গুনে চিরদিন দেশবাসী তথা ঢাকাবাসীর অন্তরে চিরস্মরণীয় হয়ে রয়েছেন এবং থাকবেন বলে উল্লেখ করেন।

দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তার অবদান, ঢাকাবাসীর কল্যাণে অবিভক্ত সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তার বিবিধ অবদান ঢাকাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

স্মরণসভায় ঢাকা ৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ওয়ার্ড কাউন্সিলর আব আহমেদ মন্নাফী ও হুমায়ুন কবীর, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক প্রমূখ বক্তৃতা করেন ।

এর পূর্বে সকালে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজিমপুর কবরস্থানে মরহুম মেয়র মোহাম্মদ হানিফের কবরে পুষ্পার্ঘ্য নিবেদন ও দোয়া করেন এবং আজিমপুরস্হ মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে শরীক হন। আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ওয়ার্ড কাউন্সিলররা এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ