1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বাংলাদেশের মতো ভালোবাসা আমি পৃথিবীর কোথাও গিয়ে পাইনি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৬৫ Time View

বাংলাদেশের মতো ভালোবাসা আমি পৃথিবীর কোথাও গিয়ে পাইনি। ‌আমি সবসময় বলে থাকি বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এখানকার মানুষ অনেক ভালো। বলছিলেন কলকাতার জনপ্রিয় নায়ক দীপক অধিকারী দেব।

গতকাল ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও অভিনেতা। নায়কের সঙ্গে ঢাকায় এসেছিলেন সিনেমাটির পরিচালক কমালেশ্বর মুখার্জি ও নায়িকা রুক্মিনী মৈত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ আরও অনেকে।

দেব বলেন, এই দেশে আমার প্রথম অফিসিয়াল প্রেস কনফারেন্স। কলকাতায় যতটা ভালোবাসা পেয়েছি, তার চেয়ে বেশি ভালোবাসা পেয়েছি বাংলাদেশে। ছবি রিলিজ হোক কিংবা না হোক। মন প্রাণ থেকে কৃতজ্ঞ এদেশের মানুষের প্রতি।

সাফটা চুক্তির আওতায় ২৯ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা দেব-রুক্মিনী অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি। ছবির প্রচারণা উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় আসেন দেব। ছবিটি মুক্তি পাবে কিনা অনিশ্চিত। গত ঈদে শাকিব খান অভিনীত পাসওয়ার্ড মুক্তি পায় দেশে। ছবির নাম একই হওয়ায় সেন্সর বোর্ড আটকে দিয়েছে দেবের পাসওয়ার্ড।

দেব বলেন, আমি যখন ছবির কাজ শুরু করি। ঢাকায় শাকিব এই নামেই ছবি করছেন এটা জানা ছিল না। আমার ছবিটিও যে বাংলাদেশে মুক্তি দেবে এমন কোনো পরিকল্পনা ছিল না। যাই হোক এটা আমার জন্য আনন্দের খবর এই দেশের মানুষরা আমার ছবিটি দেখবেন। আমার ছবির গল্প সম্পূর্ণ আলাদা। আশা করি সেন্সরের জটিলতা কেটে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ