1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত গুঞ্জনে জল ঢেলে পর্তুগালের স্কোয়াডে রোনালদো আসিয়ান কাপে বাংলাদেশের চূড়ান্ত দলে থাকছেন কারা? ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভারতের বরিশাল বিশ্ববিদ্যালয়: নদীর তীরে ডেকে ‘র‍্যাগিং’, হাসপাতালে ভর্তি শিক্ষার্থী দেশের সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা যে কারণে থমকে যেতে পারে অপু বিশ্বাসের ‘শিকার’ গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, প্রতিক্রিয়ায় যা বলল ভারত খুলনার ‘সন্ত্রাসী’ ডালিম দুই সহযোগীসহ গ্রেফতার, পিস্তল-গুলি উদ্ধার

বাটেক্সপো মেলায় বিক্রি ও ক্রেতা বেড়েছে: বিজিএমইএ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১
  • ৩২১ Time View

বিশ্বমন্দার পরও তিনদিন ব্যাপী বাটেক্সেপো মেলাতে এবার মোট স্পট অর্ডার এসেছে প্রায় ৬৭ মিলিয়ন ডলার। যা গতবারের চেয়ে দুই মিলিয়ন ডলার বেশি। গত বছরের মেলায় বিক্রির অর্ডার পাওয়া গিয়েছিলো ৬৫ মিলিয়ন ডলার। আর মোট ১৭৫টি দেশ থেকে ৩ হাজার ১৫ জন বিদেশি ক্রেতা প্রতিনিধি মেলায় আসেন। গতবার মেলায় ১৬২ কোম্পানি থেকে ২ হাজার ৮৭০ জন ক্রেতা প্রতিনিধি আসে।

তিন দিন ব্যাপী বাটেক্সপো মেলার সমাপানী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এসব তথ্য জানায়।

মঙ্গলবার দুপুরে বিজিএমইএ ভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মো. শফিকুল ইসলাম মহিউদ্দিন লিখিত বক্তব্য তুলে ধরেন। এ সময় বিজিএমইএ সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, এসএম মান্নান কচিসহ বিজিএমইএ পরিচালকরা উপস্থিত ছিলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘তিন দিনের মেলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ব্রাজিল, কলম্বিয়া, জার্মানি, ডেনমার্ক, ইতালি, পেরু, জাপান, হংকং, ভারত, সিংগাপুর, কোরিয়া, মালেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ক্রেতা প্রতিনিধিরা আসেন। এবারের মেলায় ১৫ হাজার ৬৯০ জন দর্শনার্থী আসে। গত মেলায় দর্শনার্থীর সংখ্যা ছিলো ১৪ হাজার ৯০০।’

তিনি বলেন, ‘স্পট অর্ডার এসেছে ৬৪ দশমিক ৭৭ মিলিয়ন ডলার। আর স্টক লটের অর্ডার পাওয়া গেছে এক দশমিক ৫৮ মিলিয়ন ডলার।’

সভাপতি বলেন, ‘বিশ্ববাজারে বাংলাদেশের উৎপাদিত পণ্যের চাহিদা বাড়ছে। নীতি সহায়তা এবং অবকাঠামো সুবিধা পেলে পোশাক শিল্প খাত হতে আয় আগামী ৩ বছরে ৩০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া সম্ভব হবে। বর্তমানে এর পরিমাণ ১৮ বিলিয়ন ডলার।’

তিনি বলেন, ‘মন্দার পূর্বাভাসে আমরা শঙ্কিত। তবে ভীত নই। এখনই প্রস্তুতি নিতে হবে মোকাবেলা করার। অর্ডার কমতে শুরু করেছে। অন্য দেশে চলে যাচ্ছে। এসব কারণে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ২০১২ সালের প্রথম দিকে পরিস্থিতি আরো জটিল হতে পারে।’

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, ‘মেলা উপলক্ষে ল্যাটিন আমেরিকা থেকে একটি দল এসেছে। তারা আমাদের সঙ্গে কথা বলেছে। আশা করছি সেখানে আমাদের বাজার আরো সম্প্রসারিত হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ