1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

লাইটার জাহাজ শ্রমিকদের কর্মবিরতি চলছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৪২ Time View

১৫ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সদস্যরা। রাত ১২টা ১ মিনিট থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। তবে চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং স্বাভাবিক রয়েছে।

কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট (লাইটার) জাহাজে গম, ক্লিংকার, তেলসহ কাঁচামাল খালাস, নৌপথে পরিবহন কার্যত বন্ধ রয়েছে।

জানা গেছে, সারাদেশে ৩ হাজারের বেশি লাইটার জাহাজ পণ্য পরিবহন করে। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস করে কয়েক হাজার লাইটার জাহাজ, বাল্কহেড, কার্গো ট্রলার, অয়েল ট্যাংকার ইত্যাদি।
এদিকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন (রেজিঃ নম্বর বি ১৭১৬) ১১ দফা দাবিতে ২৮ নভেম্বর সব নদী ও সমুদ্রবন্দরে বিক্ষোভ মিছিল এবং ২৯ নভেম্বর দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে।

নৌপথে পণ্য পরিবহনে নিয়োজিত লাইটারেজ শ্রমিক ও নৌযান শ্রমিকদের কর্মসূচিতে উদ্বেগ দেখা দিয়েছে আমদানিকারক, শিল্পকারখানার মালিকদের মধ্যে। এ ধরনের কার্যক্রমে নিত্যপণ্য উৎপাদন ও সরবরাহকাজে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ