1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

মিশরকেও হুমকি দিলো যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৫৯ Time View

রাশিয়া থেকে যুদ্ধ সরঞ্জাম কেনায় তুরস্কের পর এবার মিশরকেও হুমকি দিলো যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে মিশর। এ কারণে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারাও হুমকি পেয়েছে। রাশিয়ার সঙ্গে চুক্তি এগিয়ে নিলে কায়রোর ওপর নিষেধাজ্ঞা আরোপেরও হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার দুবাই এয়ার শো’তে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্লার্ক কুপার বলেন, মিসর যদি রাশিয়ার সঙ্গে চুক্তি বাতিল না করে ভবিষ্যতে তাদের কাছে সামরিক সরঞ্জাম বিক্রিও বন্ধ হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র ও মিসর দীর্ঘ দিনের মিত্র। বহু বছর ধরে কায়রোকে শত শত কোটি ডলারের আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। এছাড়াও মিসরীয় বাহিনীর হাতে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান।

চলতি বছরের শুরুতে রাশিয়ার কাছ থেকে ২০টিরও বেশি এসইউ-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য ২০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করে মিসর। এ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে ওয়াশিংটন।

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার চুক্তি প্রত্যাহার না করলে ওয়াশিংটনের পক্ষ থেকে তুরস্কের ওপর অবরোধের হুমকি দেয়া হয়। পাশাপাশি তুরস্কের সাথে যুক্তরাষ্ট্র থেকে ১০০টি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার চুক্তিও বাতিলের ঘোষণা দেয় ওয়াশিংটন। ন্যাটো জোটের মিত্র হিসেবে এফ-৩৫ যুদ্ধবিমানের উৎপাদন অংশীদার তুরস্ক আগেই জানিয়েছে তারা রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার চুক্তি প্রত্যাহার করবে না। তবে এখনো তুরস্কের ওপর কোনো অবরোধ আরোপ করেনি যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ