1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

তীব্র ভূমিকম্পে কাঁপল ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৪৩ Time View

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের দিল্লি, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের বিস্তৃর্ণ অঞ্চল। মঙ্গলবার সন্ধ্যায় এই ভূমিকম্প অনুভুতি হয় দিল্লি, নয়ডা, হরিয়ানা, গাজিয়াবাদ, লখনউসহ একাধিক এলাকায়। তবে বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

জানা গেছে, রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৫.৩। এই কম্পনের উৎসস্থল ভারত-নেপাল সীমান্ত।

রিপোর্ট অনুযায়ী, সীমান্তবর্তী এলাকা থেকেই ভূমিকম্প শুরু হয়, যার প্রভাব পড়ে দিল্লি, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, এই কম্পনের মূল উৎসস্থল নেপালের খাপতার পার্কে। ভূমিকম্পের সময় ছিল সন্ধ্যে ৭ টা ৫-এ। মিনিটখানেকের এই কম্পনের জেরে আতঙ্কিত হন সাধারণ মানুষ। বাড়ি থেকে বেরিয়ে আসেন মানুষজন। বাদ নেই সোশাল মিডিয়াও। আতঙ্কিত নেটিজেনরা ভূ-কম্পনের বিষয়ে নেটদুনিয়ায় পোষ্ট করেছে। তবে ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয়নি বলেই জানা গেছে।

উল্লেখ্য, তিন বছরের ব্যবধানে কেঁপে উঠল নেপাল। এর আগে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল নেপাল। তবে এবার কম্পনের তীব্রতা বেশি না হওয়ায় সেরকম ক্ষয়ক্ষতি হয়নি পাহাড়ি এই শহরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ