1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

শাহরুখের সঙ্গে এক ফ্রেমে মিথিলা-সৃজিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৫০ Time View

বাংলাদেশের তারকা অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার সঙ্গে ওপার বাংলার খ্যাতিমান চিত্র পরিচালক সৃজিত মুখার্জীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন অনেকদিন ধরেই চলে আসছে। সৃজিতের বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠানেও দেখা পাওয়া যায় মিথিলার। এবার ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও একসঙ্গে দেখা গেল দুজনকে। সঙ্গে ছিলেন বলিউড কিং। তাদের সেই ছবি ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়তেই চাপা গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছে।

গতকাল শুক্রবার বিকেলেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে কলকাতা গিয়েছিলেন কিং খান। নেতাজি ইন্দোরে বসেছিল চাঁদের হাট। ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নবনির্বাচিত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, বিখ্যাত পরিচালক মহেশ ভাট, রাখি গুলজার, টলিউডের দেব, শুভশ্রী, নুসরাত, মিমির মতো তারকারা। যদিও শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেননি ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। এই অনুষ্ঠানে মিথিলাকে নিয়ে হাজির ছিলেন সৃজিতও।

সম্প্রতি বাংলাদেশের পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে মিথিলার ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি সোশ্যাল সাইটে লিক হয়ে গিয়েছিল। আর লিক হতেই সেটা দুই বাংলায় ভাইরাল হয়ে যায়। পুরো ঘটনায় মিডিয়াকে দুষেছিলেন মিথিলা। ফেসবুকের দীর্ঘ স্ট্যাটাসে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করার কথাও ঘোষণা করেন। এই ঘটনার মিথিলার পাশে দাঁড়ান সৃজিত মুখার্জী। সাহসী পদক্ষেপের জন্য মিথিলাকে ‘বাঘিনী’ বলে তার জন্য গর্ব অনুভব করছেন বলে জানান সৃজিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ