1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

সংসদের পঞ্চম অধিবেশন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৪৫ Time View

চলতি সংসদের ৫ম অধিবেশন আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। আজ বৃহস্পতিবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনে শোক প্রস্তাব নিয়ে আলোচনা শেষে সোমবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত মূলতবি করা হয়েছে।

সংসদ অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়। প্রতিদিন বিকাল সোয়া চারটায় অধিবেশনের বেঠকে বসবে। বৈঠকে জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক সংকট মোকাবেলায় বিশ্বের সকল পার্লামেন্ট ও সরকার, জাতিসংঘের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনার সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনে অনুষ্ঠিতব্য কপ-২৫ সম্মেলনে এ সম্পর্কিত প্রস্তাব উপস্থাপন করবেন বলে জানানো হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, নূর-ই-আলম চৌধুরী ও আবদুস সাত্তার ভুইয়া উপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার জন্য ৫ সদস্যর সভাপতিমন্ডলি মনোনয়ন দেওয়া হয়। এ তালিকায় রয়েছেন- আ স ম ফিরোজ, কাজী মোতাহার হোসেন, জিল­ুল হাকিম, কাজী ফিরোজ রশীদ ও সেলিমা আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ