1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বঙ্গবন্ধু বিপিএল’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৪৫ Time View

অবশেষে দুদিন পিছিয়ে ৮ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৭তম আসর। হোম অব ক্রিকেট মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় আসরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
বিসিবির পক্ষ থেকে এর আগে অবশ্য বলা হচ্ছিল বিপিএল শুরু হবে ৬ ডিসেম্বর। তবে দুইদিন পিছিয়েই চূড়ান্ত করা হল বহু প্রতীক্ষিত এবারের বিপিএল আসরের।
জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর নামে আয়োজন করা হচ্ছে এবারের বিপিএল আসরটি। এছাড়া ব্যাপক পরিবর্তন নিয়ে মাঠে গড়াবে এবারের আসর। কেননা, এবারে থাকছে না ফ্রাঞ্চাইজি সিস্টেম। তাই দল গঠন থেকে শুরু করে সবকিছু পরিচালনা করবে বিসিবি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বড় শিল্পী আছে যারা তাদের থেকে দুই-তিনজন নেব। ভারত থেকে ক্যাটরিনা কাইফ, অরিজিৎ সিং, জন আব্রাহাম, টাইগার শ্রফ মানে যাদের এভেইলএবল পাওয়া যাবে আরকি। ডিসেম্বর মাস ভারতে খুব একটা ফাঁকা সময় থাকে না, যাদের পাওয়া যাবে তাদের সাথে যোগাযোগের পরই জানাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ