1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

শেখ হাসিনা সম্পাদিত বই কুইন্স লাইব্রেরিতে হস্তান্তর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৪১ Time View

‘সিক্রেট ডকুমেন্ট অফ ইনটেলিজেন্ট ব্রাঞ্চ অন ফাদার অফ ন্যাশনস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ভলিওম ১, ২ ও ৩ আনুষ্ঠানিকভাবে কুইন্স লাইব্রেরিতে হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদিত বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর ১৯৪৮ হতে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট বিষয়ক বইটি আনুষ্ঠানিকভাবে কুইন্স লাইব্রেরির প্রধান লাইব্রেরিয়ান নিক বোরনের কাছে হস্তান্তর করেন নিউইয়র্কস্থ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

উল্লেখ্য, নিউইয়র্কের কুইন্স লাইব্রেরির প্রধান লাইব্রেরিয়ান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিক বোরন ২৮ অক্টোবর কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা’র সাথে কনস্যুলেটে সাক্ষাৎ করেন। এ সময় কনসাল জেনারেল মহান ‘শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০১৯’ যৌথভাবে উদযাপনে সহযোগিতা এবং জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০১৯’ উদ্যাপন সহযোগিতা প্রদানের জন্য কুইন্স লাইব্রেরিকে ধন্যবাদ জানান।

কনস্যুলেট জেনারেলের এসকল ভূমিকার ভূয়সী প্রশংসা করে বোরন বলেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেলই প্রথম কনস্যুলেট অফিস যারা মূলধারার কুইন্স লাইব্রেরিকে সাথে নিয়ে একটি আন্তর্জাতিক দিবস উদ্যাপন করেছে।

নিক বোরন বলেন, নিউইয়র্কে দুইশত এর অধিক ভাষার লোক বাস করেন এবং বাংলা ভাষাভাষীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে দিন দিন বাংলাদেশি-আমেরিকান পাঠকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কনস্যুলেট কর্তৃক সরবরাহকৃত বাংলা ভাষা বিভিন্ন বই পাঠকের কাছে বেশ আগ্রহ সৃষ্টি করেছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ