1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৪৪ Time View

আগামী ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেক্ষে ৩০ অক্টোবর বুধবার থেকে আরবি ১৪৪১ হিজরির ‘রবিউল আউয়াল’ মাসের গণনা শুরু হবে এবং আগামী ১০ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবি (সাঃ) পালিত হবে।

আজ রবিবার বাংলাদেশ অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটি (বিএএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হিজরি ১৪৪১ সনের ‘রবিউল আওয়াল’ মাসের চাঁদ দেখার সম্ভাবনা জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ অক্টোবর সোমবার সকাল ৯টা ৩৮ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। চাঁদটি ওইদিন সন্ধ্যা ৫টা ২২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ৪ ডিগ্রি উপরে ২৫৬ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ২৪ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৫টা ৪৭ অস্ত যাবে। এ সময় চাঁদের কোনো অংশ আলোকিত থাকবে না এবং দেশের আকাশে একে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। চাঁদটি পরদিন ২৯ অক্টোবর, মঙ্গলবার ৫টা ২২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ১৪ ডিগ্রি উচ্চতায় ২৪৬ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে ২৫২ ডিগ্রি দিগংশে অস্ত যাবে। এ সময় চাঁদের ৩% অংশ আলোকিত থাকবে এবং দেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে বেশ স্পষ্টভাবেই দেখা যাবে। এই সন্ধ্যায় সূর্যাস্তের পর আকাশে উদিত চাঁদের বয়স হবে ৩১ ঘণ্টা ৪৪ মিনিট এবং সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে।

সুতরাং, ইসলামী নিয়ম অনুযায়ী আগামী ২৯ অক্টোবর সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেক্ষে ৩০ অক্টোবর ২০১৯, বুধবার থেকে আরবি ১৪৪১ হিজরীর ‘রবিউল আউয়াল’ মাসের গণনা শুরু হবে এবং আগামী ১০ নভেম্বর তারিখে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ