1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কানাডার জাতীয় নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৪২ Time View

গত ২১ অক্টোবর কানাডায় অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। এই নির্বাচনে ফের ক্ষমতায় এসেছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। এই নির্বাচনে বিজয়ীদের মধ্যে ১২ জন মুসলিম প্রার্থী রয়েছেন, যার মধ্যে রয়েছেন চারজন নারীও।

তাছাড়া, বিজয়ী এই ১২ মুসলিম প্রার্থীর ১১ জনই ক্ষমতাসীন লিবারেল পার্টির। অপরজন কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত হয়েছেন।

ক্ষমতাসীন লিবারেল পার্টি এই নির্বাচনে ১৫৭ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। তবে গত নির্বাচনের তুলনায় তারা ২০ আসন কম পেয়েছে। বিপরীতে বিরোধী কনজারভেটিভদের আসন সংখ্যা ২৬টি বেড়ে ১২১ হয়েছে।

কানাডার জাতীয় নির্বাচনে মুসলিম বিজয়ী প্রার্থীদের এই সংখ্যা অতীতের যেকোনও নির্বাচনের চেয়ে বেশি।

বিজয়ী মুসলিম প্রার্থীদের মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওমর আল-গাবরা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি মিসিয়াগু সেন্টারে লিবারেল পার্টির হয়ে নির্বাচন করেন। ইরিন মাইলস থেকে লিবারেল পার্টির পক্ষে এই আসনে প্রথমবারের মতো বিজয় ছিনিয়ে এনেছেন ইকরা খালিদ। দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন অটোয়ার অ্যাডমন্টন ম্যানিং সেন্টারে কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত একমাত্র মুসলিম এমপি জিয়াদ আবদুল তায়েফ, স্কারবো সেন্টারে সালমা ও অন্টারিয়ো রাইডিংয়ের আহমাদ হোসাইন।

আরো আছেন আলী ইহসাসি, মাজিদ জাওহারি, ইয়াসমিন রাতানসি, সামির জুবাইরি, মারওয়ান তাবরানা, মারিয়াম মুনসেফ ও আরিফ ভিনারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ