1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

নামের আগে ‘মোহাম্মদ’ লেখা, তাই সমন নিলেন না ইলিয়াস কাঞ্চন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৬৬ Time View

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। নির্বাচনকে উপলক্ষ্য করে উচ্চ আদালত থেকে তার নামে সমন আসে বৃহস্পতিবার। কিন্তু তাতে নামের আগে ‘মোহাম্মদ’ থাকায় সেটি গ্রহণ করেননি তিনি। শুক্রবার (২৫ অক্টোবর) শিল্পী সমিতির নির্বাচন।

গত ১৫ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বরাবর নির্বাচন কেন স্থগিত করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। অভিনেতা মো. সোহেল খান ও মোহাম্মদ হোসাইন লিটনের পক্ষে তাদের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ সাইফুর রহমান এই নোটিশ পাঠান। নোটিশ গ্রহণ করেননি তিন বিবাদী প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খান।

নোটিশ গ্রহণ না করায় বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে এই তিন বিবাদীর নামে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সমন জারি হয়। সমন নিয়ে আসেন উচ্চ আদালতের পেশকার এস এম শফিউর রহমান। বৃহস্পতিবার দুপুর ৩টায় তিনি শিল্পী সমিতির কার্যালয়ে সমন নিয়ে আসেন। এখানে এসে তিনি মিশা সওদাগর ও জায়েদ খানকে পাননি বলে জানান। আর ইলিয়াস কাঞ্চনকে পেলেও সমনে তার নামের আগে ‘মোহাম্মদ’ থাকায় সেটি গ্রহণ করেননি তিনি।

সাংবাদিকদের সামনে পেশকারকে জবাব দিতে গিয়ে প্রধান এই নির্বাচন কমিশনার বলেন, আমি একজন পরিচিত অভিনেতা। আমাকে রাষ্ট্র কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছে। একবার একুশে পদকও দিয়েছে। আমার নাম সেখানে ইলিয়াস কাঞ্চন। এই মোহাম্মাদ ইলিয়াস কাঞ্চনকে আমি চিনি না। তাই এটি আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।

প্রধান নির্বাচন কমিশনারের পদবি ও ঠিকানা ঠিক আছে। তাহলে গ্রহণ করতে কী অসুবিধা? পেশকারের এই প্রশ্নে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি তর্কে যাবো না। এটা আইনের ব্যাপার। নাম ঠিক হয়ে আসলে আমি এটা অবশ্যই গ্রহণ করবো। তবে শুক্রবারের শিল্পী সমিতির নির্বাচন হবে বলে নিশ্চিত করেন ইলিয়াস কাঞ্চন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ