1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

দু’সহোদরকে বাঁচাতে বাবার আর্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুন, ২০১২
  • ১২৮ Time View

চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের দিনমজুর আব্দুল মালেক। দু’ছেলে নিয়ে তার সাজানো সংসার। কিন্তু তার এই সুখ সইলো না বেশিদিন।

তার দুই সন্তান মো. মোজাম্মেল (২১) এবং জাবেদ (১৮) জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে বন্দরনগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. নুরুল হুদা জানিয়েছেন, শিগরিই দুই সহোদরের কিডনী সংযোজন করতে হবে। এজন্য প্রচুর টাকা দরকার।

দিন মজুর আব্দুল মালেকের এখন মাথায় বাজ পড়ার অবস্থা। এত টাকা তার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। সহায় সম্পত্তি যা ছিলো ইতোমধ্যে তা দিয়ে ছেলেদের চিকিৎসা করাচ্ছেন। কোন উপায়ন্তর না দেখে তিনি আর্থিক সাহায্য কামনা করে হাত বাড়িয়েছেন দেশের বিত্তবানদের কাছে।

আব্দুল মালেক জানান, তার দু’ছেলে রাউজানের হলদিয়া রাবার বাগানে দিন মজুরের কাজ করে সংসার চালাতে হিমসিম খায়। হঠাৎ কিডনিতে জটিল রোগ ধরা পড়ায় গোটা পরিবার এখন বিপাকে।

দুই ছেলের জীবন বাঁচতে সমাজের বিত্তশালী ব্যক্তিদের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।

দুই সহোদরকে বাঁচাতে সহায়তা পাঠানোর ঠিকানা:

প্রাইম ব্যাংক লিমিটেড
অক্সিজেন শাখা, চট্টগ্রাম
হিসাব নম্বর- ১৮ ৪২১ ০৬০ ০০৮ ৩৬১।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ