1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

টোকিও পৌঁছেছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৪০ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে টোকিও পৌঁছেছেন।
আজ সোমবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় রাষ্ট্রপতিকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি টোকিওর হানেদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়।
রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী কেনজিরো মনজি এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতেমা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে টোকিওর হোটেল নিউ ওতানি হোটেলে পৌঁছেছেন রাষ্ট্রপতি। জাপান সফরকালে এবার এখানেই থাকবেন তিনি।
সফরে রাষ্ট্রপতির সঙ্গে তার স্ত্রী রাশিদা খানম, ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক, এমপি এবং গণভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।
গতকাল রবিবার দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ালাইন্সের ফ্লাইট এসকিউ ৪৪৯ করে ঢাকার হযরত শাহজালাল রাহ. আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা। সফর শেষে আগামী ২৭ অক্টোবর ১১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ