1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঝুলন্ত লাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৫০ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে সেলিম হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে কর্তৃপক্ষ বলছে, তার বাড়ি পটুয়াখালী। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই।

আজ বুধবার সকালে রসায়ন অনুষদ ভবনের নিচ তলার একটি কক্ষের বাইরে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী জানান, গলায় সাদা ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল মরদেহটি। মৃত সেলিম হাওলাদার (৪৫) ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবারের কেউ নন। তার বাড়ি পটুয়াখালী জেলায়। প্রাথমিকভাবে ভ্রাম্যমাণ চায়ের দোকানে সহযোগী হিসেবে তিনি কাজ করেন বলে ধারণা করা হচ্ছে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান সাংবাদিকদের বলেন, সকালে আমরা ঢাবির কার্জন হল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করি। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ