1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

তরুণীর শ্লীলতাহানি: সোর্সসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২
  • ১৪২ Time View

ঢাকার সিএমএম আদালত এলাকায় পুলিশ ক্লাবে মঙ্গলবার বিকেলে মা ও মেয়েকে শ্লীলতাহানির ঘটনায় সোর্সসহ পাঁচ পুলিশকে আসামি করে মামলা করা হয়েছে।

বুধবার রাত ১১টা ৫০ মিনিটে মা রেবা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় পুলিশ সোর্স বাবুকে প্রধান আসামি করে কোতোয়ালি থানার এসআই নাজমুল হক, পুলিশ সদস্য জামানসহ অজ্ঞাত ৫ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি থানার ডিউটি অফিসার মকবুল হোসেন কাছে এর সত্যতা নিশ্চিত করেছেন।

বাবা মো. ফারুক অভিযোগ করে জানান, পুলিশ সোর্স বাবুর সঙ্গে তাদের একটি পূর্ব শত্রুতা ছিল। সেই শত্রুতার জের ধরে বাবু পুলিশকে দিয়ে তার স্ত্রী ও মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে।

উল্লেখ্য, স্বামীর অত্যাচারে অতীষ্ট হয়ে এক তরুণী মামলা করা জন্য আদালতে আসেন। তার সঙ্গে ছিলেন বাবা ফারুক ও মা রেবা বেগম। কিন্তু আদালতের নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ায় তাদের বুধবার আসতে বলা হয়।

তখন বাবার মোটরসাইকেলে চেপে আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় বংশাল থানা পুলিশের এক সোর্স তাদের গতিরোধ করেন। পরে ওই তরুণীর বাবাকে ধরে পুলিশ ক্লাবে নিয়ে যাওয়া হয়।

ওই তরুণী বাবার খোঁজে গেলে পুলিশ সদস্যরা তাকে ভেতরে ঢুকিয়ে ক্লাবের গেট বন্ধ করে দেয়। ক্লাবের দোতলায় ক্যান্টিনের পাশে তার বাবাকে পুলিশ ব্যাপক মারধর করে। সেই সঙ্গে তরুণীটিকে পাশের একটি কক্ষে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে কয়েকজন পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ