1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে স্মরণ: বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান ও স্বীকৃতির গল্প দেশের বাজারে সোনার ভরি আজ কত? বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি অনলাইনে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নিপুণ রায় চৌধুরী ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানে হিন্দু তরুণীকে ধর্মান্তরিত করে বিয়ের পর হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৫৪ Time View

পাকিস্তানে এক হিন্দু তরুণীকে অপহরণের পর ধর্মান্তরিত করে বিয়ে এবং হত্যার অভিযোগ উঠেছে এক মুসলিম ব্যক্তির বিরুদ্ধে। পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধ-এ এই বর্বর ঘটনা ঘটেছে। তরুণীর পরিবার দাবি করেছে, তাদের মেয়েকে জোর করে ধর্মান্তরিত করে বিয়ের পর হত্যা করেছে একই প্রদেশের এক মুসলিম ব্যক্তি।

সিন্ধ প্রদেশের উত্তরাঞ্চলের বাসিন্দা ওই হিন্দু তরুণীর নাম নমরিতা। তিনি একটি মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার একমাস পর মুখ হাত-পা বাঁধা অবস্থায় নির্জন একটি বাড়ির বদ্ধ কক্ষ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তবে পুলিশ ও স্থানীয় প্রাদেশিক সরকার কর্তৃপক্ষ জানিয়েছে, খুন নয় এটি আত্মহত্যা। তবে কর্তৃপক্ষের এমন দাবি মানতে নারাজ তরুণীর পরিবার। তাদের দাবি নমরিতাকে অপহরণ করা হয়েছে একমাস আগে। তারপর তাকে জোরপূর্বক ধর্মান্তরিত করে বিয়ের পর হত্যা করা হয়েছে।

মেডিকেল কনসালট্যান্ট নমরিতার ভাই বিশাল বলেছেন, প্রাথমিক মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা শেষে এটা দেখা যাচ্ছে নমরতিা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। পাকিস্তানে নিয়মিতই হিন্দু, শিখ ও খ্রিস্টান নারীদের এমন অমানবিকতার শিকার হতে হয়।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির যুক্তরাষ্ট্র ভিত্তিক সিন্ধ ফাউন্ডেশনের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিবছর পাকিস্তানের সিন্ধ প্রদেশে ১২ থেকে ২৮ বছর বয়সী প্রায় এক হাজার হিন্দু নারী অপহৃত হয়। এরপর তাদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত ও বিয়ে করতে বাধ্য করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ