1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

মালয়েশিয়ায় ৩৫ বাংলাদেশি আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৪৯ Time View

মালয়েশিয়া ৩৫ জন বাংলাদেশিসহ ১০২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে সেদেশের পুলিশ। শনিবার রাজধানী কুয়ালালামপুরের আশপাশের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক বাকিরা মিয়ানমারের ১৫ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, ভারতের তিনজন, পাকিস্তানের ছয়জন, নেপালের ১৩ জন, সিরিয়ার তিনজন এবং একজন নাইজেরিয়ার নাগরিক।

কুয়ালালামপুরের পুলিশ প্রধান মাজলান লাজিম বলেন, মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এই অভিযান চালানো হয়েছে। যেসব এলাকায় অবৈধ অভিবাসীদের বিচরণ বেশি, সেসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, যারা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছেন পর্যায়ক্রমে তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ