1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চলে গেলেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে : পররাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক পাকিস্তানে ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের : আইনমন্ত্রী

প্যারিসে পুলিশ সদর দপ্তরে ছুরিকাঘাতে নিহত চার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
  • ৭৮ Time View

ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রাণকেন্দ্রে পুলিশের সদর দপ্তরে ছুরিকাঘাতে চারজন কর্মকর্তার মৃত্যু হয়েছে। এরপর হামলাকারীকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরের খাবারের বিরতির সময় হামলার ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুলিশের সদর দপ্তরের ভবনের উঠোনে গুলি করে ওই হামলাকারীকে হত্যা করা হয়েছে। লোকটি খুব দ্রুত ওই হামলা চালিয়েছে। হামলার সময় মাইকে ঘোষণা আসে হামলার ব্যাপারে। তার পরই সেখানে নজরদারি বেড়ে যায়।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী আজ বিকেলে তুরস্ক যাওয়ার কথা ছিল। তবে এ হামলার জেরে তার সফর বাতিল করা হয়েছে। এরই মধ্যে নিহত একজনের পরিচয় জানিয়েছে পুলিশ। তবে অন্য তিনজনের ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ঘটনায় পুলিশ সদর দপ্তর পরিদর্শন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওই সময় ম্যাক্রোঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী অ্যাডুয়ার্ড ফিলিপ, স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্তানার এবং উপ-স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।

সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী দীর্ঘদিন ধরে পুলিশের প্রশাসনিক পদে কর্মরত ছিলেন। তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তবে হামলার কারণ জানা যায়নি।

হামলার পর পুলিশ সদর দপ্তরের পাশের এলাকায় মানুষ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কথা বলে নিকটবর্তী মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।

সূত্র : প্রেস টিভি, বিবিসি, সিএনএন, এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ