1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে ইমরান খানের ফোন, স্বাস্থ্যের খোঁজ নিলেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ৩৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বুধবার (২ অক্টোবর) বিকেলে তাদের মধ্যে কথা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজ-খবর নেন।

টেলিফোনের বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চোখের বর্তমান অবস্থারও খোঁজ-খবর নেন। শেখ হাসিনা চোখের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য ইমরান খানকে ধন্যবাদ জানান বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ