1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড শারীরিক ও মানসিক পরীক্ষায় শতভাগ সফল, দাবি ট্রাম্পের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্টিনা তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, তিনজন আটক দুপুর ১২টায় প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল বৈভব সূর্যবংশীকে যখন স্কোয়াডে নিয়েও একাদশে সুযোগ দেওয়া হচ্ছিল না ভোর থেকেই ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ করাচির এক হাসপাতালে তিন বছর বয়সীসহ ৮০ শিশু এইডসে আক্রান্ত এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন

দেশে সর্বপ্রথম ক্যাসিনো-জুয়া চালু করে বিএনপি : হানিফ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৯ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দুর্নীতি, অনিয়ম, অপকর্ম করে কেউ ছাড় পাবে না। আওয়ামী লীগ বা বিএনপি যেই হোক না কেনো। বিএনপিই দেশে সর্বপ্রথম ক্যাসিনো-জুয়া চালু করেছিল। যে স্বপ্ন নিয়ে দেশে স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তা ধ্বংস করে জিয়াউর রহমান। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধ্বংস করায় লিপ্ত ছিলেন।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৩তম জন্মদিন উপলক্ষে দুঃস্থ অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের মুখপাত্র বলেন, আজকে ক্যাসিনো নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। আওয়ামী লীগ সরকারের ওপরে দোষ চাপিয়ে মিথ্যাচার করছে। ক্যাসিনের সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে। শেখ হাসিনা কঠোর অবস্থান নিয়েছেন অপরাধের বিরুদ্ধে।

তিনি বলেন, বাংলাদেশের সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গণে ৩৬টির বেশি পুরস্কার পেয়েছে সবই তার সততা ও কর্মের ফসল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত নন্দি রায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ