1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

গাজীপুরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৩ Time View

গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল থানাধীন বসুগাঁও এলাকায় ঘরের ভেতর স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে হত্যার এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আবুল কালাম (৪০) ও তাঁর স্ত্রী পুতুল বেগম (২৮)।

পুলিশ জানায়, বসুগাঁও এলাকায় নিজ বাড়িতে গতকাল রাতে আবুল কালাম ও তাঁর স্ত্রী পুতুল বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। সকালে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে। মরদেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরুজ্জামান জানান, কে বা কারা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ