1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

দুর্নীতির অভিযোগে ওএসডি হলেন ইউজিসি সচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫১ Time View

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. খালেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে তাকে।

নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর অভিযোগে গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইউজিসির পূর্ণ কমিশনের ১৫৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইউজিসি চেয়ারম্যানের কী-পারসোনাল সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউজিসির সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর ঘটনায় তাকে ওএসডি করা হয় বলে কমিশন সূত্র জানায়। সূত্র আরো জানায়, সচিব মো. খালেদের মেয়ে পরীক্ষার্থী হওয়ার পরও কমিশনকে না জানিয়ে তিনি নিয়োগ কমিটিতে দায়িত্ব পালন করেছেন।

ওই ঘটনায় কমিশনের সাবেক সদস্য ড. মো. ইউসুফ আলী মোল্লাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সচিবের বিরুদ্ধে প্রভাব খাটানোর প্রমাণ পাওয়া যায়। এ পরিপ্রেক্ষিতে তাকে ওএসডি করার সিদ্ধান্ত নেয় কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ