1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

রাজধানীতে নিজের বাসে চাপা পড়ে চালক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৩ Time View

রাজধানীর সায়দাবাদে নিজের বাসে চাপা পড়ে নিহত হয়েছেন জাহাঙ্গীর আলম (২৬) নামের এক চালক। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে সায়দাবাদ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে। তিনি সুরমা সুপার পরিবহনের বাসচালক।

সুপার পরিবহন সূত্রে জানা গেছে, রাতে সায়দাবাদ বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন জাহাঙ্গীর। এ সময় ওই বাসেরই হেলপার গাড়িটি ঘোরাচ্ছিলেন। একপর্যায়ে পাশের একটি বাস ও তার নিজের বাসের মাঝে চাপা পড়েন তিনি। গুরুতর অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আবদুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ