1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ঢাকা উত্তরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় অবৈধ স্থাপনার দখল হতে সড়ক ও ফুটপাত মুক্ত করতে আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

আজ রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরা এলাকার সোনারগাঁও জনপথ থেকে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

উদ্বোধনের আগেই সকাল ১০টায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদ আনোয়ারের নেতৃত্বে উত্তরার সোনারগাঁও এভিনিউতে অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনে ফুটপাতে গড়ে তোলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়সহ বেশকিছু স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

বেলা একটার দিকে তিন নম্বর সেক্টরের দুই নম্বর সড়কে ‘হাংরি ডাক’ নামে একটি রেস্তোরাঁর ফটক, সামনের অংশ এবং দোতলায় ওঠার সিঁড়ি ভেঙে দেওয়া হয়। ফুটপাত দখল করে এসব বানানো হয়েছিল।

একই সময়ে এক নম্বর ওয়ার্ড যুবলীগের একটি অস্থায়ী কার্যালয় গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সড়কে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি অস্থায়ী কার্যালয়‌ও ভাঙা হয়েছে।

বেশ কয়েকদিন ধরেই এ উচ্ছেদ অভিযানের প্রস্তুতির কথা জানিয়েছেন মেয়রসহ ডিএনসিসির কর্মকর্তারা। এতে আগেভাগেই উত্তরের বিভিন্ন ফুটপাথ ও সড়কের দখলদাররা রাস্তা থেকে সরে গেছে।

আগের অভিযানের তুলনায় এবারেরটা কিছুটা ভিন্ন। আগে যেমন পুরো শহরজুড়ে উচ্ছেদ অভিযান চলত এবারেরটি তা নয়, বরং পৃথক পৃথক এলাকা ধরে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

এ উচ্ছেদ অভিযানে বিষয়ে সম্প্রতি মেয়র বলেছেন ‘অভিযানটি আমরা এক একটি এলাকা ধরে পরিচালনা করব, ওই এলাকার ফুটপাত যতদিন পর্যন্ত দখলমুক্ত না হবে ততদিন পর্যন্ত অভিযান চলবে। সেক্ষেত্রে এক এলাকায় যদি আমাদের ৫ -১০ দিনও লাগে আমরা তা করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ