1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

নাগার্জুনের বাড়িতে অজ্ঞাত মরদেহ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৫ Time View

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগার্জুনের বাগান বাড়িতে পাওয়া গেছে এক অজ্ঞাত মরদেহ। নায়কের বাগান বাড়ি থেকে এই মরদেহ পাওয়ার পর থেকে নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এদিকে পুলিশও এই মৃত্যুর তদন্ত শুরু করেছে।

খবরের প্রকাশ, প্রায় ৬ মাস আগে তেলাঙ্গনার রঙ্গরেড্ডি জেলায় ৪০ একর জমিসহ এই বাগান বাড়ি কিনেছিলেন নাগার্জুন। এতদিন পড়েই ছিলো এই জমি। সম্প্রতি এই জমিতে চাষের জন্য লোক নিয়োগ করেছিলেন তিনি। বুধবার বাগানে কাজ করতে গিয়েই কর্মীরা এই মৃতদেহের খোঁজ পান। বাগান বাড়ির কর্মীরাই পুলিশকে খবর দেন। এরপর পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে কেউ হয়তো এই নির্জন বাগান বাড়িতে এসে আত্মহত্যা করেছে।

মরদেহটি এতটা পুরোনো হয়েছে যে চেহারা দেখে তাকে চেনার উপায় নেই। কে এই ব্যক্তি তার পরিচয় খোঁজার চেষ্টা করছে পুলিশ। আগে ভাগে এ বিষয়ে বেশি কিছু বলতে নারাজ তারা। গত কয়েক মাসে রঙ্গরেড্ডি জেলা থেকে কতজন নিখোঁজ হয়েছেন, সেই তালিকাও দেখতে শুরু করেছে পুলিশ। আশা করছেন সত্যিটা খুঁজে বের করতে পারবেন তারা।

এর আগেও গত বছর নাগার্জুনের বাগানবাড়ি থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছিলেন পুলিশ। ভেঙ্কাটা রাজু (৩২) ও দুর্গা (৩০) ওই বাড়ির শ্রমিক ছিলেন। তদন্তের পর পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন এই বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ