1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

দুই লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিক আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৯২ Time View

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে দুই লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিককে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্রে ফিশিং ট্রলারসহ তাদের আটক করা হয়।
আটকরা হলো- মিয়ানমার আকিয়াব জেলার মো. দইলা (২০), মো. রবি আলম (১৭), মো. আলম (২৫), মো. শফিকুল (১৮), মো. নুর (১৮), মো. নুর আলম (৩০), আলী আজমদ (২০), নুরুল আমীন (৩৫)।
কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. সোহেল রানার নেতৃত্বে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেন তারা। ট্রলারটি থেকে মিয়ানমারের ৮ নাগরিককে আটক করা হয়েছে।
ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদের মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ