1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড শারীরিক ও মানসিক পরীক্ষায় শতভাগ সফল, দাবি ট্রাম্পের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্টিনা তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, তিনজন আটক দুপুর ১২টায় প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল বৈভব সূর্যবংশীকে যখন স্কোয়াডে নিয়েও একাদশে সুযোগ দেওয়া হচ্ছিল না ভোর থেকেই ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ করাচির এক হাসপাতালে তিন বছর বয়সীসহ ৮০ শিশু এইডসে আক্রান্ত এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন

দেশে এসেছে বিমানের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৬ Time View

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’ দেশে এসেছে। নির্ধারিত সময়ের ৪৯ মিনিট পর ঢাকার রানওয়ে স্পর্শ করে ‘রাজহংস’। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বিমানটিকে ওয়াটার স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৩ সেপ্টেম্বর বেলা ১২টায় সিয়াটল থেকে বাংলাদেশের পথে যাত্রা শুরু করে বিরতিহীনভাবে ১৫ ঘণ্টা উড্ডয়নের পর দেশে পৌঁছায় ‘রাজহংস’। ঢাকায় উড়োজাহাজটি নিয়ে এসেছেন বিমানের পাইলট ক্যাপ্টেন শোয়েব চৌধুরী, ক্যাপ্টেন সরওয়ার, ফার্স্ট অফিসার জামিল ও আতিয়াব।
বিমানকে এর মালিকানা হস্তান্তর করেন বোয়িং পরিচালক (ডেলিভারি কন্টাক্ট) জন বর্বার। বিমানের পক্ষে পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) মো. মমিনুল ইসলাম মালিকানা বুঝে নেন। এ সময় বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদসহ বিমান ও বোয়িংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড্রিমলাইনারটি ১৪ সেপ্টেম্বর উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি জ্ঞাপন করলেও বর্তমান পরিস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান কেনার জন্য ২ দশমিক ১ বিলিয়ন ডলারের চুক্তি করে। ড্রিমলাইনারে আসন সংখ্যা মোট ২৭১টি। এর মধ্যে বিজনেস ক্লাস ২৪টি আর ২৪৭টি ইকোনমি ক্লাস। বিজনেস ক্লাসের ২৪টি আসন ১৮০ ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ ফ্ল্যাটবেড হওয়ায় এটি যাত্রীদের আরামদায়ক বিশ্রামের জন্য সহায়ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ