1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরে প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি টিসিভি টিকার ‘কাভারেজ’ আসলে কত? যা বলছে সিআইপিআরবি বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত বাংলাদেশ ইউনিভার্সিটির ‘ল’ ফেস্টের শেষটায় শিরোনামহীন গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আটক গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাটিং বিভীষিকার পর বোলিং-ফিল্ডিংয়েও ছন্নছাড়া বাংলাদেশ

‘আমরা বিপ্লব চাইনা, চাই অবাধ নির্বাচন’

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০১১
  • ৩৩৩ Time View

অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাইছে রাশিয়ার পুতিন বিরোধী বিক্ষোভকারীরা। মস্কোর বলোতানিয়া স্কয়ারে ত্রিশ হাজারেরও বেশি বিক্ষুব্ধ জনতা এমনটিই দাবি জানায় গতকাল।

রাশিয়ায় নিবাসী একজন আন্তর্জাতিক আইনজীবি অ্যালেক্সি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘আমি এর আগে কখনও প্রতিবাদ সভায় অংশগ্রহন করিনি। আমি স্রেফ রাশিয়ার একজন নাগরিক। আমি কোনো রাজনৈতিক কর্মী নই।’

তিনি আরও বলেন, ‘আমি অথবা আমরা বন্ধুরা কেউই ইউনাইটেড রাশিয়াকে ভোট দেইনি। আমি নিজে কাউকে এই পার্টিকে ভোট দিতে শুনিনি। কিন্তু ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর একঅর্থে আমরা অবাকই হলাম। আমরা বিপ্লব চাই না, তবে চাই রাশিয়ায় অবাধ নির্বাচন হোক।’

শনিবারের বিক্ষোভে পুলিশ বলছে, মস্কোতে প‍ঁচিশ হাজার বিক্ষোভকারী জমায়েত হয়েছিল। কিন্তু বিক্ষোভকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে বিক্ষোভকারী জনতার সংখ্যা কমবেশি আশি হাজারের কাছাকাছি।

লেখক দিমিত্রি গুলখোভস্কি বলেন, এবারই প্রথম আমি ভোট দিয়েছি। আমি আমার দেশের লক্ষ্য নির্ধারনে সহায়তা করতে চাই। আমি ভোট দিয়েছি। কিন্তু আমার ভোট চুরি হয়ে গেছে।’

বিক্ষুব্ধ জনতার মধ্যে থেকে তামারা মামেদোভা বলেন, ‘আমরা শুধুমাত্র অবাধ নির্বাচন চাই। এর বেশি কিছু চাইছি না। আমরা বিপ্লব চাই না। আমাদের অধিকার ফিরে পাওয়াই আমাদের মূল দাবি।’

রাশিয়ার এই শীতকালীন আন্দোলন মধ্যপ্রাচ্যের আরব বসন্তের মতো নয় বলেও অনেক প্রতিবাদকারী জানান।

মামেদোভা আরও বলেন, আমি নিজেকে এখন আর একা মনে করছি না। আমরা এখন একটা ইউনিয়ন। আমি বিশ্বাস করি আমরা সম্মিলিতভাবে কিছু করতে পারি। আমরাই পারি রাশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করতে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ