1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

২৮ জুন বাজেট পাস

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ মে, ২০১২
  • ১১৪ Time View

আগামী ২৮ জুন ২০১২-১৩ অর্থবছরের বাজেট পাস হবে। আগামী ৭ জুন এ বাজেট সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেট সভায় সভাপতিত্ব করেন। সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশ নেন। এছাড়া কমিটির সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ, ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ আব্দুস শহীদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, ফজলে রাব্বী মিয়া, মো. রহমত আলী, রাশেদ খান মেনন ও আব্দুল মতিন খসরু সভায় অংশ নেন।

সভায় বাজেটের ওপর ৪০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি কার্যদিবসে অধিবেশন বিকেল সোয়া পাঁচটা থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ১৩তম অধিবেশনে সংসদে উত্থাপনের জন্য প্রাপ্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি বিল, বিভিন্ন বিধির অধীনে প্রাপ্ত নোটিশ ও উপস্থাপিত প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ