1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

চার হাজার এসি বাস-ট্যাক্সি আমদানির অনুমোদন দেবে সরকার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ মে, ২০১২
  • ১১৩ Time View

ঢাকা মহানগরীতে দৃষ্টিনন্দন যানবাহন চলাচলের জন্য ২ হাজার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস ও ২ হাজার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ট্যাক্সিক্যাব আমদানির অনুমোদন দেবে বর্তমান সরকার।

রোববার নগরীর রেলভবনে ঢাকা মহানগরীতে ফিটনেসধারী যানবাহন চলাচল নিশ্চিত করা ও যানবাহনসমূহ দৃষ্টিনন্দন করা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী এ সময় ঢাকা মহানগরীতে চলাচলকারী জরাজীর্ণ বাস ও মিনিবাসগুলোকে তিন মাসের মধ্যে রং ও যাতায়াতের উপযোগী করে তোলার জন্য পরিবহন মালিকদের প্রতি আহবান জানান।

মন্ত্রী বলেন, ‘রাজধানীতে চলাচলকারী বাস ও মিনিবাসগুলোকে লক্কর ঝক্কর মার্কা উল্লেখ করে এই বাস ও মিনিবাসগুলোকে ভালো চেহারায় রূপ দেওয়া প্রয়োজন।’

তিনি এ সময় যানবাহনগুলোকে সুন্দর করার লক্ষ্যে পরিবহন মালিকদের ঋণ হিসেবে আর্থিক সহায়তা প্রদান করতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার অনুরোধ জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ ও বারভিডার সভাপতি আবদুল হামিদ শরীফ।

সভায় সিইশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা মহানগরীতে অবশ্যই ভালো চেহারার ফিটনেসপ্রাপ্ত যানবাহন চলতে হবে। যত দ্রুত সম্ভব এসি বাস ও ট্যাক্সি ক্যাব আনতে হবে।’

এসব যানবাহন আমদানির জন্য যোগাযোগ মন্ত্রণালয় থেকে মতামত প্রদান করা হবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

তিনি বলেন, ‘রাজধানীর ফুলবাড়িয়া ও মিরপুরে দুটি বাস পার্কিং এলাকা গড়ে তোলার জন্য পদক্ষেপ নেওয়া হবে।’

যোগাযোগমন্ত্রী বলেন, ‘অমিত সম্ভাবনার দেশ হিসেবে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। বিনিয়োগকারীসহ বিদেশিরা এসে যাতে রাজধানী ঢাকাকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী এবং যানবাহনগুলোকে সুন্দর দেখতে পান সে ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে।’

তিনি বলেন, ‘মালয়েশিয়া আগামীকাল পদ্মা সেতুর ব্যাপারে আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করবে। এছাড়া
মেঘনা ও মেঘনা গোমতী সেতু  মেরামত করা হচ্ছে।’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, ‘ঢাকা মহানগরীতে চলাচলকারী যানবাহনগুলোকে আমরা সার্বক্ষণিক দৃষ্টিনন্দন করতে চাই।’

তিনি বলেন, ‘এ জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে।’

তিনি মানসম্মত যানবাহন চলাচলের ওপর গুরুত্ব আরোপ করেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা মহানগরীর রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং হচ্ছে। ফলে যানজটের পাশাপাশি জনগণের চলাচল ব্যাহত হচ্ছে।‘

যানবাহনের জন্য পরিকল্পিতভাবে পার্কিং এলাকা গড়ে তুলতে হবে বলে ও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ