1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ঈদ বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৫১ Time View

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। পরিবহন কম্পানিগুলো আজ শুক্রবার (২৬ জুলাই) সকালে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে।

আগামী ১১ বা ১২ আগস্ট সম্ভাব্য ঈদ ধরে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, খুলনা, বরিশালসহ উত্তর ও পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট গাবতলী এবং কল্যাণপুরের কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনলাইনেও টিকিট পাওয়া যাবে। তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক হয়েছে। বৈঠকে আজ সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী টিকিট বিক্রি শুরু হয়েছে।

রমেশ চন্দ্র ঘোষ জানান, এবারও বরাবরের মতো টিকিট বিক্রি হবে সরকার নির্ধারিত মূল্যে। টিকিট বিক্রি মনিটরিং করা হবে। কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে, সেজন্য বাস কম্পানিগুলোকে দূরত্ব অনুযায়ী ভাড়ার তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে। কেউ নির্ধারিত ভাড়ার বেশি নিলে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

এদিকে, আগামী ২৯ জুলাই শুরু হচ্ছে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি। চলবে ২ আগস্ট পর্যন্ত চলবে।গত ঈদের মতো রাজধানীর পাঁচটি পয়েন্ট থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। এ ছাড়া গতবারের মতো এবারও শতকরা ৫০ ভাগ টিকিট অনলাইনে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ