1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

পাকা চুল-দাড়ি ওয়ালা এ কোন সালমান খান!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ৬৮ Time View

একমুখ পাকা দাঁড়ি। মাথা ভর্তি পাকা চুল। চোখে কালো মোটা ফ্রেমের চশমা। আর কপালে প্রকট বলিরেখা। টাইগারের এরূপ দেখে একটু চমকেই গিয়েছেন অনুরাগীরা।

এ বছরের অন্যতম আকাঙ্ক্ষিত ছবি সালমান খানের ‘ভারত’। কিছুদিন পরই ছবির ট্রেলার মুক্তি পাবে। ইতোমধ্যেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উত্‍‌সাহ তুঙ্গে। এসবের মধ্যে দর্শকদের ছবির প্রথম পোস্টার উপহার দিলেন বলিউডের ভাইজান।

নিজের টুইটার অ্যাকাউন্টে ছবির প্রথম পোস্টার পোস্ট করেছেন সালমান। তার ক্যাপশন তিনি লিখেছেন, ‘‌যিতনে সফেদ বাল মেরে সর অউর দাঁড়ি মে হ্যায়, উসসে কহি জিয়াদা রঙ্গিন মেরি জিন্দেগি রেহি হ্যায়।’‌

ছবির নায়িকা ক্যাটরিনা কাইফ সালমানের এই টুইটারটি শেয়ার করেছেন। ১৯৬০ সালের প্রেক্ষাপটে আবর্তিত হয়েছে ছবির কাহিনী। এতে সালমান, ক্যাটরিনা ছাড়াও রয়েছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, টাব্বু, নোরা ফতেহি, সুনীল গ্রোভারসহ এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ