1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বিয়ে করলেন নায়ক রুবেলের ছেলে নিলয়, পাত্রী মরক্কোর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ৬৩ Time View

বিয়ে করেছেন চিত্রনায়ক রুবেলের ছেলে নিলয় পারভেজ। পাত্রী মরক্কোর সুন্দরী জাইনাব আইতোখাই। জাইনাব পড়াশোনা করেছেন ফিজিওথেরাপিতে। গতকাল ঢাকায় বিয়ে সম্পন্ন হলেও অনুমান করা হচ্ছে চলতি বছরের শুরুতে মরক্কোয় আঙটি বদল সম্পন্ন হয়। যেখানে চিত্রনায়ক রুবেল নিজেও উপস্থিত ছিলেন।

এক সময়ের সুপার হিট নায়ক রুবেল শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রাণ খুলে নেচে চলেছেন তিনি। একা নয় তার সঙ্গে নাচছে আরও অনেক জন। ভিডিওটির ক্যাপশনে রুবেল লিখেছেন ‘নিলয়ের বিয়েতে মাস্তি’।

মাসুম পারভেজ রুবেল ১৯৮৫ সালের ১০ মার্চ সুলতানা পারভেজ নীলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ছেলে নীলয় পারভেজ নীলয়। এর আগে ছেলের গায়ে হলুদের ছবিও পোস্ট করেছিলেন তিনি।

রাজধানীর লেডিস ক্লাবে বাঙালি রীতিতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রুবেলের বড় ভাই চিত্রনায়ক সোহেল রানা, জনপ্রিয় কণ্ঠ শিল্পী এসআই টুটুল, অভিনেত্রী তানিয়াসহ আত্মীয় স্বজনরা। গতকাল বৃহস্পতিবার বিয়ে সম্পন্ন হয়।

রুবেল অতিথিদের মনোরঞ্জন করতে কার্পণ্য করেননি একটুও, সবাইকে হাসি মুখে অভ্যর্থনা হতে শুরু করে খাবার তদারকি আবার স্টেজের অনুষ্ঠান পরিচালনাসহ নিজে পারফর্ম করা সব কিছুই ছিল তার আগত অতিথিদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ