1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ফের ‘কুলি নম্বর ওয়ান’ নায়ক বরুণ ধাওয়ান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৬৫ Time View

বরুণ ধাওয়ানের পেছনে সুখবর যেন লেগেই আছে। ১৯৯৫ সালের হিট ছবি, গোবিন্দ-অভিনীত ‘কুলি নাম্বার ওয়ান’-এর রিমেক করতে যাছেন পরিচালক ডেভিড ধাওয়ান এবং সেখানে ‘কুলি নাম্বার ওয়ান’-এর ভূমিকায় দেখা যাবে বরুণ ধাওয়ানকে।

তবে বরুণ এই ছবিকে রিমেক বলতে রাজি নন। সোমবার ৯ এপ্রিল তিনি বিষয়টি প্রকাশ্যে এনে বলেছেন যে নতুন ছবিটি আসলে পুরনো ছবি দ্বারা অনুপ্রাণিত কিন্তু সেটিকে কিছুতেই রিমেক বলা যায় না। নব্বইয়ের ছবিতে গোবিন্দ-র বিপরীতে নায়িকার ভূমিকায় ছিলেন কারিশমা কাপুর। নতুন ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে সারাহ আলি খানকে।

সোমবার বরুণ নতুন ছবির খবরটি দিয়ে জানান যে ছোটবেলায় তিনি বহু বার ‘কুলি নাম্বার ওয়ান’ দেখেছেন কারণ ছবিটি তাঁর কাছে অত্যন্ত বিনোদনমূলক ছিল। বরুণ বলেন, আমার দেখা সবচেয়ে মজার এবং সবচেয়ে এন্টারটেইনিং ছবি হল কুলি নাম্বার ওয়ান। একেবারেই পারিবারিক ছবি, দারুণ চিত্রনাট্য এবং অনবদ্য সব অভিনেতা-অভিনেত্রীরা ছিলেন ওই ছবিতে। আমরা ওই পুরনো ছবি থেকে অনুপ্রাণিত হয়ে নতুন ছবিটি তৈরি করছি, রিমেক করছি না।

বরুণ বলেন, নতুন ‘কুলি নাম্বার ওয়ান’ কতটা ভাল হবে, সেই নিয়েও এক ধরনের অনিশ্চয়তা থাকবে। অনেক আশা থাকবে ছবিটি নিয়ে। আবার কিছু মানুষ অবধারিতভাবেই প্রশ্ন করবেন, কী দরকার ছিল, আগের মতো তো আর হবে না! এমন অনেক সার্কাসই হবে।

তবে কুলি নাম্বার ওয়ান-এর শ্যুটিং শুরু হওয়ার আগে বরুণের সামনে রয়েছে দু’টি বড় পরীক্ষা। প্রথমত ‘কলঙ্ক’ মুক্তি পেতে চলেছে ১৭ এপ্রিল। দ্বিতীয়ত, আসছে এবিসিডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি, ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’। শেষের ছবিতে আবারও বরুণের বিপরীতে থাকছেন শ্রদ্ধা কাপুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ